Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চালু হলো ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন

৮৯৬টি আসন এবং ১২টি কোচ সমৃদ্ধ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে ঈশ্বরদী, যশোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে বিরতি নেবে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৩:৫৩ পিএম

রাজধানী ঢাকা ও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে চলাচলের জন্য নতুন আন্তঃনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেসের’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নেড়ে হুইসেল বাজিয়ে নতুন এ ট্রেনটির উদ্বোধন করেন তিনি।

৮৯৬টি আসন ও ১২টি কোচ সমৃদ্ধ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে ঈশ্বরদী, যশোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে বিরতি নেবে।

ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১১টায় বেনাপোল থেকে ছেড়ে এসে সন্ধ্য ৭টা নাগাদ ঢাকায় পৌঁছাবে এবং রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে ছেড়ে সকাল ৮টা নাগাদ বেনাপোল গিয়ে পৌঁছাবে।

ট্রেনের টিকিট শোভন চেয়ারের জন্য ৫৩৪ টাকা, স্নিগ্ধার জন্য এক হাজার ১৩ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত আসনের জন্য এক হাজার ২১৩ টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের জন্য এক হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্রেনের টিকিট শোভন চেয়ায়ের জন্য ৫৩৪ টাকা, স্নিগ্ধার জন্য এক হাজার ১৩ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত আসনের জন্য এক হাজার ২১৩ টাকা এবং শিতাতপ নিয়ন্ত্রিত কেবিনের জন্য এক হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

   

About

Popular Links

x