অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১০,৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে
ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে, ভারত সরকার করোনাভাইরাস নমুনা পরীক্ষা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মোট ৩৪,৫৯,১,০৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে শুক্রবারেই ১০,২৩,৮৩৬ জনের পরীক্ষা করা হয়। এই প্রথম এক দিনে ১০ লাখেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯,২৩৯ জন নতুন শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা ৩০,৪৪,৯৪০ জনে পৌঁছেছে। মহামারির কারণে দেশটিতে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৫৬,৭০৬ জন, এর মধ্যে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৯১২ জন এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ভারতে এ পর্যন্ত ৭,৭,৬৬৮ জন আক্রান্ত রয়েছেন এবং ২২,৮০,৫৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১০,৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এরমধ্যে শনাক্ত হয়েছেন ১,৯৭৩ জন। ফলে এনিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২,৯৪,৫৯৮ জনে দাঁড়ালো।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার সূত্রে জানায়, রবিবার বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮,৩,৪৭৯ তে পৌঁছেছে। এছাড়াও, জেএইচইউ অনুসারে আক্রান্তে সংখ্যা ২,৩১,৩২,২৮৯ জন।
মৃত্যু এবং আক্রান্তের ক্ষেত্রে শীর্ষ দুই দেশ যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৬,৬৬,৬৭৩ এবং মৃতের সংখ্যা ১,৭৬,৩৪৫। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৩৫,৮২,৩৬২ এবং মৃতের সংখ্যা ১,১৪,২৫০ জন।
মতামত দিন