ছবি দু’টির একটিতে প্রধানমন্ত্রীকে মাছ শিকারের পর ছিপ হাতে দেখা যাচ্ছে এবং অপরটিতে তাকে সেলাই মেশিনে সেলাই করতে দেখা যায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসর সময় রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করে কাটান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান। শনিবার (২১ নভেম্বর) ভেরিফাইড ফেসবুক পেজে দু’টি ছবিও পোস্ট করেছেন তিনি।
ছবি দু’টির একটিতে প্রধানমন্ত্রীকে মাছ শিকারের পর ছিপ হাতে দেখা যাচ্ছে এবং অপরটিতে তাকে সেলাই মেশিনে সেলাই করতে দেখা যায়।
ছবির ক্যাপশনে সালমান এফ. রহমান লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন, ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন, এত কিছুর মাঝেও তিনি রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।”
মতামত দিন