বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২০ সালে করা বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এই তালিকার ৩৯তম স্থানে রাখা হয়েছে তাকে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফোর্বসের ওয়েবসাইটে "বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারী" শিরোনামে এই তালিকাটি প্রকাশ করা হয়। ২০১৯ সালে ফোর্বসের তালিকায় প্রধানমন্ত্রীর অবস্থান ছিলো ২৯তম।
এদিকে টানা দশমবারের মত এ তালিকার শীর্ষস্থানে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। এরপরেই দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কামালা হ্যারিস।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এরমধ্যে তিনবারই টানা সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ।
মতামত দিন