• বুধবার, জুলাই ২৮, ২০২১
  • সর্বশেষ আপডেট : ১১:১১ রাত

প্রধানমন্ত্রী: দ্রুত ভ্যাকসিন আনার সর্বোচ্চ চেষ্টা করছি

  • প্রকাশিত ০৮:২৫ রাত জানুয়ারি ৭, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোকাস বাংলা

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় একথা বলেন তিনি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে দ্রুত ভ্যাকসিন আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় একথা বলেন তিনি। 

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার জানিয়ে তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনও সংক্রমণ এবং মৃত্যু হার অনেক কম।”

তবে বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ এর টিকাদান শুরু হওয়ায় যে আশার সঞ্চার হয়েছে, সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি।” টিকা আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।

আগামী জুনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম কোভ্যাক্স এর আওতায় আরও আড়াই কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ বলে আশা করছে সরকার।

এ ভাইরাস মোকাবেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং মাঠ প্রশাসনের সদস্যসহ সম্মুখসারির যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি। এছাড়াও এ সঙ্কটে দরিদ্র-অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসায় বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ নানা শ্রেণি-পেশার মানুষকে তাদেরও ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলেও জানান তিনি। তিনি বলেন, “আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা তা করব।”

২০১৮ সালের ৩০ ডিসম্বের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস জয়ের পর শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত এ সরকার দুই বছর পূর্ণ করে আজ তৃতীয় বছরে পা দিয়েছে।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সন্ধ্যা সাড়ে ৭টায় একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করে।

51
Facebook 50
blogger sharing button blogger
buffer sharing button buffer
diaspora sharing button diaspora
digg sharing button digg
douban sharing button douban
email sharing button email
evernote sharing button evernote
flipboard sharing button flipboard
pocket sharing button getpocket
github sharing button github
gmail sharing button gmail
googlebookmarks sharing button googlebookmarks
hackernews sharing button hackernews
instapaper sharing button instapaper
line sharing button line
linkedin sharing button linkedin
livejournal sharing button livejournal
mailru sharing button mailru
medium sharing button medium
meneame sharing button meneame
messenger sharing button messenger
odnoklassniki sharing button odnoklassniki
pinterest sharing button pinterest
print sharing button print
qzone sharing button qzone
reddit sharing button reddit
refind sharing button refind
renren sharing button renren
skype sharing button skype
snapchat sharing button snapchat
surfingbird sharing button surfingbird
telegram sharing button telegram
tumblr sharing button tumblr
twitter sharing button twitter
vk sharing button vk
wechat sharing button wechat
weibo sharing button weibo
whatsapp sharing button whatsapp
wordpress sharing button wordpress
xing sharing button xing
yahoomail sharing button yahoomail