২০১৯ সালে আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীর অন্তরঙ্গ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে
জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে। তিনি আর কখনও পদোন্নতি পাবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন-ফেসবুকে 'জামালপুরের ডিসির' আপত্তিকর ভিডিও!
বৃহস্পতিবার (৪ মার্চ) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ সাংবাদিকদের জানান, জামালপুরের ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে। তাকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আর কখনো পদোন্নতি পাবেন না। তিনি উপসচিব হিসেবে তার চাকরি জীবন শেষ করবেন।
আরও পড়ুন-জামালপুর ডিসি অফিসের সেই নারী বললেন, 'আমার বাঁচার ইচ্ছা নেই'
২০১৯ সালে আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীর অন্তরঙ্গ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হলে তাতে তিনি দোষী সাব্যস্ত হন।
মতামত দিন