সংঘর্ষে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে মনে করছে পুলিশ
রাজশাহীর কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। একই সময় অন্য একটি যাত্রীবাহী লেগুনা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভেতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন।
গোলাম রুহুল কুদ্দুস বলেন, “কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ছয়জন মারা গেছে। সবমিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।”
মতামত দিন