ব্রিটেন সরকার শুক্রবার (২ এপ্রিল) বলেছে যে, তারা বাংলাদেশসহ আরও ৩৯ দেশকে তাদের ভ্রমণের 'লাল তালিকায়' যুক্ত করছে
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য।
দেশটির সরকার শুক্রবার (২ এপ্রিল) জানায়, বাংলাদেশসহ আরও ৩৯ দেশকে তাদের ভ্রমণের "লাল তালিকায়" যুক্ত করছে তারা।
এরমধ্যে পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সও রয়েছে। তবে ব্রিটিশ কিংবা আইরিশ পাসপোর্টধারী যাত্রী, যাদের ব্রিটেনে বসবাসের অনুমতি রয়েছে, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।
যেসব যাত্রী “লাল তালিকাভুক্ত” দেশগুলো থেকে ব্রিটেনে যাবেন দেশটিতে তাদের ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে, ব্রিটিশ কিংবা আইরিশ পাসপোর্টধারী যাত্রীদের দেশটিতে প্রবেশের পর সরকার অনুমোদিত কোয়ারেন্টিন সেন্টারে ১০ দিন থাকতে হবে। শুক্রবার (২ এপ্রিল) ব্রিটেন স্থানীয় সময় সকাল ৪টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ব্রিটেনে টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে। তারই মাঝে কোভিড-১৯ ভাইরাসের নতুন ধরন যাতে দেশটিতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সম্প্রতি কিছু ইউরোপীয় দেশকেও, যেখানে কোভিড-১৯ সংক্রমণ বেড়েছে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করতে আহবান জানানো হচ্ছে, কিন্তু ব্রিটিশ সরকার জানিয়েছে যে বর্তমানে তাদের সেরকম কোন পরিকল্পনা নেই।
মতামত দিন