খাটের ওপর কম্বল দিয়ে লাশটি ঢাকা ছিল
কুমিল্লা নগরীর সংরাইশ “পাক পাঞ্জাতন মুজিবীয় সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা”য় কম্বলের নিচ থেকে সাব্বির (৭) নামে এক শিশু ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ এপ্রিল) রাতে মাদ্রাসায় কম্বলের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
মৃত সাব্বির কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর মন্দির এলাকার মৃত আলমগীরের ছেলে।
স্থানীয় সূত্রে
জানা যায়, শিশুর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে মাদ্রাসার দায়িত্বরত শিক্ষকরা বিষয়টি লুকানোর চেষ্টা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়েছি। মৃত শিশুর মরদেহ খাটের ওপর কম্বলের নিচে ঢাকা ছিল। ঘটনার বিস্তারিত ও তদন্ত ছাড়া মারা যাওয়ার বিষয়টি সঠিকভাবে বলা যাচ্ছে না।”
মতামত দিন