বুধবার (৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে মৃত্যু হয় তার
চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস সালাম (৮৫) মৃত্যু হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে মৃত্যু হয় তার। হেফাজতের চট্টগ্রাম মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল খলিল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মওলানা আব্দুস সালাম বহুদিন মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন। হেফাজতের সাবেক আমির শাহ আহমেদ শফির মৃত্যুর পর মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি প্যানেল মুহতামিম হিসেবেও দায়িত্বপালন করেন।”
মাদ্রাসাটির সহকারী পরিচালক মওলানা শোয়েব জামিরি বলেন, “মওলানা আব্দুস সালামকে মহাপরিচালক ঘোষণার কিছুক্ষণ পরই অসুস্থবোধ করেন তিনি। পরবর্তীতে তাকে হাটহাজারী উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মতামত দিন