৩,১১৪ জন চিকিৎসক ২,২৭৬ জন নার্স এবং ৪,০২১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
দেশে চিকিৎসকসহ অন্যান্য সব স্বাস্থ্যকর্মী মিলিয়ে নয় হাজার ৪১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
শনিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৩,১১৪ জন চিকিৎসক ২,২৭৬ জন নার্স এবং ৪,০২১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মতামত দিন