Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে আগুন আতঙ্ক, মুন্সীগঞ্জে নোঙর

ফায়ার সার্ভিস ধোঁয়ার উৎস পরীক্ষা করতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০:৫৩ এএম

মধ্যরাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী “এমভি প্রিন্স আওলাদ-১০” নামে একটি লঞ্চের ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। পরে, রাত ১টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জ টার্মিনালে নোঙর করে।

শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লঞ্চের ইঞ্জিন কক্ষে ঘন ধোঁয়ায় ভরে গেলে লঞ্চটির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন- অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অংশ নেওয়া লঞ্চটিই পুড়ল আগুনে



লঞ্চের কর্মচারী সাজ্জাদ হোসেন জানান, লঞ্চের সাইলেন্সর পাইপে নতুন অ্যাডজাস্টার লাগানো হয়েছে। ইঞ্জিন চালু হওয়ায় সেই হ্যালাইট গরম হয়ে সেখান থেকে পোড়া গন্ধ বের হয়। ফলে যাত্রীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। পরে লঞ্চটি পরিদর্শনের জন্য মুন্সীগঞ্জ টার্মিনালে নোঙর করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ধোঁয়ার উৎস পরীক্ষা করতে ঘটনাস্থলে যায়।

মুক্তারপুর রিভার পুলিশের ইনচার্জ লুৎফুর রহমান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরিদর্শন শেষে লঞ্চটিকে নিরাপদ ঘোষণা করলে রাত ১টার দিকে লঞ্চটি বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে, ২০২১ সালের ২৪ ডিসেম্বর ঢাকা থেকে অন্তত আট শতাধিক যাত্রী নিয়ে বরগুনার যাওয়ার পথে অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র ১০ মিনিটের মধ্যেই পুড়ে মারা যান শিশুসহ অর্ধ শতাধিক যাত্রী।

   

About

Popular Links

x