Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হওয়া আগুন নিয়ে আতঙ্ক

হঠাৎ মাটি ফুঁড়ে আগুন বের হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১০:৪১ এএম

কক্সবাজার সরকারি কলেজের সামনের একটি স্থান থেকে মাটি ফুঁড়ে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে।এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৭ এপ্রিল) ইফতারের আগ থেকে প্রায় দুই ঘণ্টা ধরে আগুন বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছে এখনও।

হঠাৎ মাটি ফুঁড়ে আগুন বের হওয়ার ঘটনা দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান। তবে ভয়ে কেউ আগুন নেভাতে এগিয়ে যাননি।

স্থানীয়রা জানান, বিকালে একটি গর্ত থেকে ধোঁয়া বের হয়। ধীরে ধীরে ধোঁয়া থেকে আগুন বের হতে থাকে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেন। মাটির ভেতরে চাপা পড়া গাছ থেকে আগুনের উদগীরণ হচ্ছে বলে আমাদের ধারণা। আতঙ্কের কিছুই নেই।”

হঠাৎ মাটি ফুঁড়ে আগুন বের হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। অনেকেই মন্তব্য করছেন এটি হয়তো আগ্নেয়গিরির লাভা হতে পারে। আবার গ্যাস থেকে আগুন উদগীরণ হতে পারে বলে জানিয়েছেন কেউ কেউ।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন বলেন, “মাটি ফুঁড়ে আগুন বের হওয়া স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুঁতে রেখে ভরাট করে সড়ক মেরামত করা হয়েছে। এ কারণে আগুন উদগীরণ হচ্ছে বলে মনে হচ্ছে।”

   

About

Popular Links

x