Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় গ্রিডে বিপর্যয়: তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বিভ্রাটের কারণ খুঁজে বের করতে বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৬:৫১ পিএম

জাতীয় পাওয়ার গ্রিড বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

নসরুল হামিদ বিপু বলেন, “বিভ্রাটের কারণ খুঁজে বের করতে বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি কাজ করবে।”

আরও পড়ুন- জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়: দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

এর আগে মঙ্গলবার বিকেল ২টা ৪ মিনিটে জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। ফলে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

গ্রিড বিপর্যয়ের সঠিক কারণ ও অবস্থান অবশ্য এখনও শনাক্ত করতে পারেননি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তারা।

   

About

Popular Links

x