Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সমরজিৎ রায় আর নেই

রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৫:৩৭ পিএম

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুরজিৎ রায় চৌধুরী।

রবিবার (৯ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সুরজিৎ রায় চৌধুরী বলেন, “৫ সেপ্টেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর ১২ সেপ্টেম্বর উনাকে বাসায় নিয়ে আসি। তিন দিন পর আবারও হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার দুপুরে চিকিৎসক জানালেন, উনি আর নেই।”

সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লায়। ১৯৬০ সালে তিনি তখনকার সরকারি আর্ট ইনস্টিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক শেষ করেন। সেখানে তিনি শিক্ষক হিসেবে পেয়েছেন জয়নুল আবেদীন, কামরুল হাসানের মতো শিল্পীদের।

২০১৪ সালে চিত্রকলায় অবদানের জন্য তিনি একুশে পদক পেয়েছেন।

   

About

Popular Links

x