Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা সার্ভেয়ার নিহত

তাকে বহনকারী গাড়িটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫০ পিএম

মাদারীপুর শিবচর হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় সাইং (৩২) নামে পদ্মা রেলওয়ে প্রকল্পের এক চীনা সার্ভেয়ার মারা গেছেন। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে প্রজেক্ট এরিয়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাইং ফরিদপুরের ভাঙ্গায় অস্থায়ী ক্যাম্পে থাকতেন। সকালে শিবচর হাইওয়ে দিয়ে পিকআপ গাড়িতে চড়ে আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন পদ্মা রেলওয়ের প্রকল্পের কাজ দেখতে যাচ্ছিলেন। পথে তাকে বহনকারী গাড়িটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইং গুরুতর আহত হন। 

তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক সাইংকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

   

About

Popular Links

x