Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

নিহত মনির সরদার ডেমরার একটি মিলের শ্রমিক ছিলেন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. মনির সরদার (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম শামিম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত মনির সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আনদার চর গ্রামের বাসিন্দা। তিনি ডেমরা সিটি মিলের শ্রমিক ছিলেন।কর্মসূত্রে তিনি ডেমরা কোনাপাড়ায় এলকায় ভাড়া থাকতেন।

যাত্রাবাড়ী থানার উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, “আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “নিহত মনির সরদার ডেমরা সিটি মিলের শ্রমিক ছিলেন। তিনি কাজে যাওয়া উদ্দেশে কোনাপাড়া বাসস্টান্ডের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x