Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

মসজিদে ফজরের নামাজ শেষে রেললাইন দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ সানি হানিফ

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০২:৫৩ পিএম

রাজধানীর উত্তরা আজমপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ শেষে রেললাইন দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন কলেজছাত্র সানি। এ সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এএসআই আরও বলেন, “আমরা খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

নিহত সানির বাবা আবুল বাশার বলেন, “আমার ছেলে উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সকালে মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সে।”

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার বিরই গ্রামে। ঢাকায় পূর্ব মোল্লার টেক হাওয়াই রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। সানি তাদের একমাত্র সন্তান।

   

About

Popular Links

x