Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফ্লাইওভারের টোলপ্লাজায় কে কে পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১২:৩২ পিএম

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল চালক তরুণ নিহত‌ হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু রাজিব আহত হয়েছেন। 

বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফ্লাইওভারের শনির আখড়া টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক এবং বাসটিকে জব্দ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা। সেখানকার চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির ইট-বালু সরবরাহের ব্যবসা করতেন। তার বাড়ি মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায়।

নিহতের বন্ধু ফারহান সাদিক জানান, সাব্বির ও রাজিব রাতে ঘুরতে বেরিয়েছিলেন। নাজিরাবাজারে খাওয়াদাওয়া করে ঢাবি টিএসসি হয়ে মোটরসাইকেলে কুতুবখালীর বাসায় ফিরছিলেন তারা। পথে ফ্লাইওভারের টোলপ্লাজায় কে কে পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে দুজনই  মারাত্মক চোট পান।

সেখান থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু রাজিব চিকিৎসাধীন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে‌। এ ঘটনায় যাত্রীবাহী বাসটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

   

About

Popular Links

x