Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জে সেই রোগীর পেট থেকে বের করা হলো আরও ৮টি কলম

এ নিয়ে দুই দফায় ওই রোগীর পেট থেকে মোট ২৩টি কলম বের করা হলো

আপডেট : ৩০ মে ২০২৩, ০১:৫৬ পিএম

সিরাজগঞ্জে আব্দুল মোতালেব (৩৫) নামের এক রোগীর পেট থেকে আরও ৮টি কলম বের করেছেন চিকিৎসকরা। সোমবার (২৯ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে তার পেট থেকে কোনো অপারেশন ছাড়া অ্যান্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করা হয়।

এ নিয়ে দুই দফায় ওই রোগীর পেট থেকে মোট ২৩টি কলম বের করা হলো। এর আগে গত শনিবার ওই রোগীর পেট থেকে ১৫টি কলম বের করা হয়।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান ওই রোগীর পেট থেকে কলমগুলো বের করেন।

বর্তমানে তার পেটে আর কোনো কলম নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।



এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক সাংবাদিকদের বলেন,  “অসুস্থ মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছেন।”

   

About

Popular Links

x