Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বসে দড়ি লাফিয়ে গিনেস রেকর্ড গড়লেন ঠাকুরগাঁওয়ের রাসেল

আগেও এক পায়ে তিন মিনিটে সর্বোচ্চবার দড়ি লাফের রেকর্ড গড়েছিলেন তিনি

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১০:৩৭ এএম

৩০ সেকেন্ডে ১১৭ বার বসে দড়ি লাফিয়ে গিনেস রেকর্ড গড়েছেন ঠাকুরগাঁওয়ের যুবক মো. রাসেল ইসলাম।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “রেকর্ড ভাঙতে ভালোবাসেন রাসেল। আগেও এক পায়ে তিন মিনিটে সর্বোচ্চ সংখ্যক দড়ি লাফের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার বসে দড়ি লাফিয়ে রেকর্ড গড়লেন এই যুবক।”

এদিকে রাসেলের বসে দড়ি লাফানোর (বাম স্কিপিং) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই সেটি ভাইরাল হয়।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ইন্সটাগ্রাম পেজে ভিডিওটি পছন্দ করেছেন ৪.৭ লাখ মানুষ। এছাড়া লাইক দিয়েছেন ৬৪ হাজার জন। ভিডিওটি দেখেছেন ৭ লাখ ৬৪ হাজার জন।

এছাড়া নানান রকমের মন্তব্যও করেছেন দর্শকরা।

গত ১৩ মার্চ ওই রেকর্ড গড়েছিলেন রাসেল। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সেটি স্থান পায় সোমবার (৩ অক্টোবর)।

গত জুলাইয়ে এক মিনিটে কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে রেকর্ড গড়েছিলেন চট্টগ্রামের ১৬ বছর বয়সী কিশোর আয়মান মুহাম্মদ।

   

About

Popular Links

x