Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসি: ইভিএম কত আসনে, সিদ্ধান্ত জানুয়ারির মধ্যে

ইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে সে বিষয়ে জানুয়ারি মাসের মধ্যেই সিদ্ধান্ত হবে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০১:০৫ এএম

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কয়টি আসনে ভোট হবে জানুয়ারির মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, “দ্বাদশ জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে সে বিষয়ে জানুয়ারি মাসের মধ্যেই সিদ্ধান্ত হবে।”

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইসি আলমগীর।

তিনি বলেন, “বর্তমান সংখ্যার ইভিএম দিয়ে ৭০টি আসনে ভোটগ্রহণ করা যেতে পারে, আর কতটি আসন তা বাজেটে বরাদ্দের ওপর নির্ভর করে।”

নির্বাচন কমিশনার আরও বলেন, “জানুয়ারির মধ্যে পর্যাপ্ত বাজেট পাওয়া গেলে ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। তবে ফেব্রুয়ারিতে বাজেট পেলে তা সম্ভব হবে না।”

   

About

Popular Links

x