Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এইডস বিষয়ে সচেতনতায় নারী যৌনকর্মীদের প্রশিক্ষণ

এই সচেতনতা কার্যক্রম আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ পিএম

এইচআইভি এইডস সম্পর্কে নারী যৌনকর্মীদের সচেতন করতে “ড্রপ ইন সেন্টার” (ডিআইসি) এর ব্যবস্থাপকদের নিয়ে ৩ দিনের বেসিক ট্রেনিং শুরু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এইডস ও এসটিডি প্রোগ্রামের উপ-পরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের ফিমেল সেক্স ওয়ার্কার ইন্টারভেনশন ও এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিনা সুলতানা, টেকনিক্যাল অ্যাডভাইজার ইজাজুল ইসলাম চৌধুরী, ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যুগ্ম-পরিচালক কে.এস.এম তারিক প্রমুখ।

এ সময় অতিথিরা প্রকল্পের জনগোষ্ঠীকে সরকারি সব সুবিধার আওতায় আনা, লক্ষিত জনগোষ্ঠীর পরস্পরের যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা, এছাড়া নারী যৌনকর্মী যারা ইনজেক্টিং ড্রাগ ব্যবহার করে তাদের প্রকল্পের আনার গুরুত্বারোপ করেন।

এই সচেতনতা কার্যক্রম আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে সারাদেশের ২৫ জন ডিআইসি ও আউটলেটের ব্যবস্থাপক অংশ নেন।

   

About

Popular Links

x