Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফের চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট ২৫ মে বন্ধ হয়ে যায়

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৭:২৮ পিএম

ইন্দোনেশিয়া থেকে আসা কয়লা খালাস করা হচ্ছে। এজন্য শনিবার (২৪ জুন) রাত থেকেই চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।

বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, শনিবার (২৪ জুন) শিডিউলে কেন্দ্রটির উৎপাদনে আসার সময় নির্ধারিত রয়েছে। তিনি আরও বলেন, রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

পায়রা বিদ্যুৎকেন্দ্র ২০ দিন বন্ধ থাকার সময়ে কেন্দ্রটি সংরক্ষণের কাজ করে রাখা হয়েছে। কেন্দ্রটি যাতে কয়লা থাকলে আগামী দুই বছর টানা চলতে পারে, এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।

   

About

Popular Links

x