Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়েট শিক্ষকের মৃত্যু: আবারও তদন্ত কমিটি গঠন

প্রতিবেদনটি আগামী ১০ দিনের ভেতর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দিতে বলা হয়েছে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০২:৩৯ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তে আবারও নতুন  করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির ৭৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ কমিটি গঠিত হয়। জড়িতদের শনাক্তসহ সংশ্লিষ্ট আনুষাঙ্গিক বিষয়াদি পর্যালোচনা করতে সুপারিশসহ রিপোর্ট তৈরির নির্দেশনা দেওয়া হয় এ সময়। প্রতিবেদনটি আগামী ১০ দিনের ভেতর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দিতে বলা হয়েছে।

৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ৩ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে আবাসিক ছাত্র-ছাত্রীদের হলসমূহ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার রাতে অধ্যাপক  ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিটির সভাপতি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। এছাড়া দুইজন সদস্য হলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার হালদার। তবে এদের মধ্যে থেকে অধ্যাপক ড. কল্যাণ কুমার হালদার লিখিতভাবে ও ড. মো. আরিফুল ইসলাম অলিখিতভাবে তদন্ত করতে অপারগতা জানান। ফলে নতুন করে আবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


   

About

Popular Links

x