Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সব মহানগরেই বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া

তবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৩:৩০ পিএম

চট্টগ্রামসহ সব মহানগরে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রবিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।  

গণমাধ্যমে তিনি বলেন, “আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শিক্ষার্থীদের “অর্ধেক: ভাড়া কার্যকর হবে। চট্টগ্রামের মত অন্য যেসব মহানগরে সিটি সার্ভিস চালু আছে, সেসব শহরেও এ সুবিধা পাবে শিক্ষার্থীরা।”

তবে এক্ষেত্রেও সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া ছবিসব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বা সরকারি ছুটির দিনে অর্ধেক ভাড়া প্রযোজ্য হবে না।

তবে দেশের অন্য কোনো জেলা বা উপজেলায় এবং দূর পাল্লার বাসে এ ভাড়া কার্যকর হবে না।


   

About

Popular Links

x