Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফকিরাপুলে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম

রাজধানী ঢাকার ফকিরাপুলে ট্রাকচাপায় মো. নাঈম (১৯) নামে মুরগিবাহী এক ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওয়াসিম (২৭) নামে এক আরোহী।

শনিবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পল্টনের ফকিরাপুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাঈম ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি  মুগদার পূর্ব মানিক নগর এলাকায় থাকতেন।

এসআই বলেন, “কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ভ্যানে মগবাজার যাচ্ছিলেন ওই দুই জন। পথে ফকিরাপুল মোড়ে একটি ট্রাক মুরগিবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। আরোহী মুরগি ব্যবসায়ীর সহকারী গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x