Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এলো আরও একটি জাহাজ

কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর পাঁচটি জাহাজে এ পর্যন্ত এক লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৩:২৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে পৌঁছেছে “এমভি সাগরকান্তা” নামের একটি বিদেশি জাহাজ।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে জাহাজটি বন্দরের ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়। এরপর শুরু হয় লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। এর আগে সোমবার বিকেলে জাহাজটি পায়রা বন্দরে পৌঁছায়। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কিছু কয়লা খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বিকেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসার কথা রয়েছে। 

প্রসঙ্গত, কয়লা সংকটের কারণে কিছুদিন বন্ধ থাকা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর বিদেশ থেকে কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর পাঁচটি জাহাজে এ পর্যন্ত এক লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।

   

About

Popular Links

x