Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলে বাসের ধাক্কা, আইনজীবী নারী নিহত

এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম

রাজধানী ঢাকায় যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় পারভিন সুলতানা আইরিন (৫৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

রবিবার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন সাখাওয়াত হোসেন হিমেল (৪০) নামে আরও একজন। তিনি নিহত আইনজীবীর ভাতিজা।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মো. কামরুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় বাসের চালককে আটকের পাশাপাশি লাভলী পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। নিহত আইনজীবীর মরদেহ ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে

নিহত আইরিনের ভাই ফরিদ উদ্দিন বলেন, “নারায়ণগঞ্জে কাজ শেষে আমার বোন ও ভাতিজা মোটরসাইকেলযোগে ফিরছিলেন। হানিফ ফ্লাইওভারে ওঠার পর একটি বাসের ধাক্কায় আমার বোন ও ভাতিজা গুরুতর আহত হয়। তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার বোন পারভীন সুলতানাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আহত সাখাওয়াত হোসেন হিমেল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

   

About

Popular Links

x