Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চার দিন বন্ধ থাকার পর রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু

টারবাইন ত্রুটির কারণে গত রবিবার বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:৫৬ পিএম

টারবাইন ত্রুটিতে চার দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি। বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে চালু হয়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টারবাইন ত্রুটির কারণে গত রবিবার বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। এরপর ভারতীয় প্রতিষ্ঠান ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা টারবাইন ত্রুটির মেরামতের কাজ শুরু করেন। মেরামত সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের বয়লার ফায়ার করা হয়। এরপর দুপুর ২টা থেকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গেই তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।'

গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। উৎপাদন শুরু পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।

   

About

Popular Links

x