Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্যাবল টিভি কর্মীর ঘুসিতে গ্রাহকের মৃত্যু

সোমবার সকালে পাওনা বিল নিতে গ্রাহক হাফিজুরের বাড়ি যান অভিযুক্ত সৌরভ

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:২৫ পিএম

জামালপুরে ক্যাবল টিভি (ডিশ) সংযোগ কর্মীর ঘুসিতে হাফিজুর রহমান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে পৌর শহরের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, সোমবার সকালে ডিশ সংযোগের পাওনা বিল নিতে হাফিজুরের বাড়ি যান কর্মচারী সৌরভ (২৫)। বিল নিয়ে ফেরার পথে হাফিজুর সৌরভকে ডাক দেন এবং তাকে অতিরিক্ত ১০০ টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেন। সৌরভ অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এ নিয়ে দুইজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সৌরভ ঘুসি দিলে মাটিতে লুটিয়ে পড়েন হাফিজুর।

স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সৌরভ পলাতক। সে একই এলাকার বাসিন্দা।”

   

About

Popular Links

x