Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরীক্ষা শেষ করে মেয়ে ফেরার পর বাবার জানাজা-দাফন

পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে ওই শিক্ষার্থীর বাবার মৃত্যু হয়

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম

বাড়িতে মৃত বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নিয়েছেন শান্তা ইসলাম নামে ফরিদপুরের এক এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়ি ফিরলে বিকেলে তার বাবার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে মারা যান শান্তার বাবা মাহামুদ শেখ। তার বাড়ি উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকায়।

শান্তা ইসলাম এবার আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরিবার ও স্থানীয়রা জানায়, মাহামুদ কিডনির অসুখে ভুগছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে তার মৃত্যু হয়। এদিকে, সকাল ১০টায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে তার মেয়ের পরীক্ষায় বসার কথা। বাবার মরদেহ বাড়ি রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় মেয়ে।

আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মজিবুর রহমান মুজিব বলেন, “বাবা হারানো সন্তানের জন্য বেদনার। তবুও ভবিষ্যতের কথা ভেবে তিনি পরীক্ষার অংশ নিয়েছেন। আমরা কেন্দ্র পরিদর্শকের মাধ্যমে তার খোঁজ নিয়েছি।”

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস বলেন, “শোকাহত অবস্থায় কাঁদতে কাঁদতেই ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। সবার সঙ্গে পরীক্ষা দিলে তিনি স্বাভাবিক থাকতে পারবেন, এটা ভেবেই বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

   

About

Popular Links

x