রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডের এক বাসা থেকে ৯ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশু গৃহকর্মীর বিস্তারিত তথ্য ও পরিচয় পাওয়া যায়নি। গৃহকর্ত্রীর নাম সাথী আক্তার; তিনি বর্তমানে পলাতক আছেন।
কলাবাগান থানার উপপরিদর্শক বাবুল হোসেন জানান, “সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে কাজ করতো শিশুটি। ওই বাসায় সাথি আক্তার নামে এক নারী এক সন্তানের সঙ্গে থাকতেন। শুক্রবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে চলে যান।”
তিনি জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।”



