Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রামপাল বিদ্যুৎকেন্দ্র আবারও বন্ধ

  • কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ
  • শুক্রবার রাতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ পিএম

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে।

প্ল্যান্টের একটি সূত্র জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিমের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও প্ল্যান্টটি কারিগরি ত্রুটির মুখে পড়েছে।

এর আগে, টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে পুনরায় উৎপাদন শুরু হয়।

২০২২ সালের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই ও সবশেষ ১৫ সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।

   

About

Popular Links

x