টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং)/ বিএসসি (অনার্স), বিবিএ, বিএসএস (অনার্স) ও বি ফার্ম পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সেমিনার কক্ষে ১৫টি বিভাগের ৭৯ জন শিক্ষার্থীর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।



