Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু টানেলে প্রাইভেট কারে বাসের ধাক্কা

এ ঘটনায় চারজন আহত হয়েছেন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেট কারে বাসের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

শুক্রবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনোয়ারা প্রান্ত থেকে টানেলের ভেতর দিয়ে পতেঙ্গার দিকে যাওয়া একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। এতে চার যাত্রী সামান্য আহত হয়। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সিএমপির ট্রাফিক কর্মকর্তারা জানান, টানেল চালুর পর থেকে হরতাল-অবরোধ ছিল। এ কারণে দূরদূরান্ত থেকে লোকজন টানেল দেখতে আসতে পারেনি। শুক্রবার সরকারি বন্ধ এবং হরতাল-অবরোধ না থাকায় উৎসুক মানুষের প্রচণ্ড ভিড় ছিল। এমনকি টানেলের ভেতরে-বাইরে যানবাহনের দীর্ঘ চাপ ছিল। যা সামাল দিতে ট্রাফিক বিভাগকে নিয়মিত হিমশিম খেতে হয়।

উল্লেখ্য, ২৮ অক্টোবর) বহুল প্রতীক্ষিত টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে টানেল দিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে টানেলের ভেতর কার রেসিং, টানেলের ভেতর গাড়ি থামিয়ে ছবি তোলা, নির্ধারিত গতিতে গাড়ি না চালিয়ে কমবেশি চালানোর মতো ঘটনা ঘটেছে।

   

About

Popular Links

x