Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কর্ণফুলী নদীতে ডুবল সারবাহী লাইটারেজ জাহাজ

জাহাজটি কী কারণে ডুবেছে তা নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি কোস্টগার্ড

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:৪৮ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে “এমভি মাকসুদা- ২” নামের সারবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। নদীতে ঝাঁপ দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাহাজটির ১৩ জন নাবিক ও শ্রমিক।

রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট এলাকার কর্ণফুলী ড্রাইডকের কাছে নদীর মাঝখানে এটি ডুবে যায়।

তবে চট্টগ্রামের লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শফির মালিকানাধীন এই জাহাজটি কী কারণে ডুবেছে তা নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি কোস্টগার্ড।

সদরঘাট কোস্ট গার্ড কর্মকর্তা রতন খান জানান, জাহাজডুবির খবর পেয়ে আমাদের দল জাহাজ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জাহাজে থাকা শ্রমিকদের সবাই উদ্ধার হয়েছেন।

প্রত্যক্ষদর্শী কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলানী ফুটো হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ঢাকা ট্রিবিউনকে বলেন, “কর্ণফুলী ঘাট থেকে প্রায় ৩০০ ফুট দূরে সারবাহী জাহাজটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা ১২ জন ‍শ্রমিক ইঞ্জিলচালিত একটা নৌকায় উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে ওঠেন।”

   

About

Popular Links

x