Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিহত আলাল হোসেন ধামশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলাল হোসেন (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ধামশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড় হাতকোরা গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় তিনি পোলট্রির খামারি ছিলেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই আলালের পোলট্রি খামার ছিল। খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, নিহত আলাল হোসেন একই ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x