Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিক্যাব সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু

২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবেন তারা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের নুরুল ইসলাম হাসিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের আশিকুর রহমান অপু।

রবিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক প্রতিবেদকদের এ সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে বাসসের তানজিম আনোয়ার এবং ডেইলি ইন্ডাস্ট্রির রবিউল হক (সমান ভোট পে‌য়ে যৌথভা‌বে নির্বা‌চিত), যুগ্ম সাধারণ সম্পাদক দৈ‌নিক আমা‌দের সম‌য়ের মো. আফিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে চ্যানেল আইয়ের পান্থ রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, ডিবিসির ইশরাত জাহান উর্মি, ডেইলি স্টারের পরিমল পালমা ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মাসুম বিল্লাহ।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক ও ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক ফরিদ হোসেন।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

   

About

Popular Links

x