Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চালকলে বয়লার বিস্ফোরণে ঠাকুরগাঁওয়ে নিহত ৩

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লিবিদ্যুৎ এলাকায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার দাসপাড়া গ্রামের দীপ্তি দাস (৪০), পলক দাস (১২) ও পূজা দাস (১১)। পলক দাস ও পূজা চাচাতো ভাই-বোন। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ডিএডি সাহেদুল ইসলাম নিহিতদের পরিচয় জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লিবিদ্যুতের পশ্চিমে দাসপাড়া নামক এলাকায় একটি হাসকিং মিলের ধান সেদ্ধ করার সময় অতিরিক্ত তাপের ফলে বয়লারটি বিস্ফোরিত হয়। সকালে ঘুম থেকে জেগে রোদ পোহাচ্ছিলেন পলক-পূজারা। বিস্ফোরণে বয়লারটি প্রায় দেড়শ গজ দূরে তাদের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, “মর্মান্তিক এই ঘটনা পীড়াদায়ক। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

পুলিশ কর্মকর্তা ফিরোজ ওয়াহিদ বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x