Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরগুনায় দুই ভোটকেন্দ্রে আগুন

আগুন জ্বলতে দেখে নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের দুইটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

কেন্দ্র দুটি হলো- বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরী ও স্থানীয়রা। পরে তারা নিজেদের চেষ্টাতেই আগুন নিভিয়ে ফেলে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বলেন, “দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।”

   

About

Popular Links

x