রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের নিচ থেকে এক গৃহকর্মীর (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
ওই গৃহকর্মী শাহজাহান রোডের একটি বাসায় কাজ করত। এ ঘটনায় পুলিশ গৃহকর্তা ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মাদপুর থানায় নিয়ে গেছে।
পুলিশ জানায়, ওই গৃহকর্মীর গ্রামের বাড়ি মৌলভীবাজারে। কয়েক মাস আগে ওই বাসায় কাজ যোগ দেয়। মঙ্গলবার সকালে বাসার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার এসআই রাজীব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “এ ঘটনায় আশফাকুল হক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”



