Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি মেডিকেলে ভর্তি ১৮ ফেব্রুয়ারি থেকে

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম

এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন।

এবারের মেডিকেল পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। সরকারি মেডিকেলে উত্তীর্ণদের আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মেডিকেল কলেজসমূহে নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

রবিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৯ ফেব্রুয়ারি দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায়  উপস্থিত ছিলেন ৯৮% শিক্ষার্থী।

   

About

Popular Links

x