Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীর্ঘদিন ধরে জাতিসংঘে সবচেয়ে বেশি সৈন্য পাঠাচ্ছে বাংলাদেশ

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, “দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছি। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান ও মর্যাদার সঙ্গে কাজ করছে।”

রবিবার (১৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

জেনারেল এস এম শফিউদ্দিন আরও বলেন, “সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করে আসছে। ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও সেনাবাহিনী কাজ করে থাকে।”

সেনাপ্রধান এদিন কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের রেস্ট হাউজ ‘‘জলতরঙ্গ’’-এর বর্ধিতাংশ এবং রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান ‘‘বে ওয়াচ প্রকল্প’’-এর অগ্রগতি পরিদর্শন করেন। 

এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন, কক্সবাজার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x