Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২১ ফেব্রুয়ারি ঘিরে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত এসব ক্রসিং বন্ধ থাকবে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশে প্রবেশের অন্তত ১৩টি ক্রসিং বন্ধ থাকবে। ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত এসব ক্রসিং বন্ধ থাকবে। এসব সড়ক এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ক্রসিংগুলো হচ্ছে- শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ গেইট, রমনা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং এবং চাঁনখারপুল ক্রসিং।

এছাড়া বকশি বাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল থেকে রমনা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং সড়ক এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা

কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং; শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড; শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং; হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং; শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পলাশী ক্রসিং থেকে শহিদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং হেঁটে চলাচল করা যাবে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি পার্কিংয়ের জন্য জিমনেশিয়াম মাঠ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সবাই গাড়ি রাখতে পারবেন।

   

About

Popular Links

x