Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় চিকিৎসক নিহত

প্রবীণ এই চিকিৎসক মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:০৫ পিএম

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে  প্রফেসর ডা. এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

সোমবার (৪ মার্চ) সকালে ভাটবাউড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এই চিকিৎসক। প্রথমে তাকে কর্মস্থল মুন্নু মেডিকেল ও পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে সেখানেই তিনি মারা যান।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ড. এস এম মনিরুজ্জামান।

উপ-পরিচালক জানান, ডা. এ জেড এম সাখাওয়াত সোমবার সকালে ধানমন্ডি থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে আসছিলেন। পথে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বাস গাড়িকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তাৎক্ষণিক তাকে মুন্নু মেডিকেলে  আনা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ডা. সাখাওয়াতকে এয়ার অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। 

সহকর্মীরা জানান, দুর্ঘটনায় ডা. সাখাওয়াতের মাথা,কান ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু কুমার বসু জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

২০১৭ সালের ৭ জুলাই থেকে তিনি মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ছিলেন।

ডা. এ জেড এম সাখাওয়াত হোসেনের বাড়ি মাদারীপুর সদরে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

   

About

Popular Links

x