Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এস আলম সুগার মিলের আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সুগার মিলে অগ্নিকাণ্ডে এক লাখ টন চিনি পুড়ে গেছে

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:২৯ এএম

চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ হয়নি।

চট্টগ্রামের কর্ণফুলী এলাকার এস আলম রিফাইনারি সুগার মিলে অগ্নিকাণ্ডে এক লাখ টন চিনি পুড়ে গেছে। 

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানান, রমজানের জন্য এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। এই চিনি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। আগুনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে চিনি আর অবশিষ্ট নেই। ফলে রমজানে আমাদের পক্ষে বাজারে চিনি দেওয়া সম্ভব হবে না।

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার এই কারখানায় আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক জানান, খবর পেয়ে বিকাল চারটা থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

   

About

Popular Links

x