Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোলার ৮৭% শিক্ষাপ্রতিষ্ঠানে পিরিয়ড-বান্ধব টয়লেট নেই

জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে  ছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় বেহাল দশা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম

দ্বীপ জেলা ভোলার ৮৭% শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য পিরিয়ড-বান্ধব টয়লেট নেই বলে জানিয়েছে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল।

বুধবার (৬ মার্চ) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে “ভোলায় স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক কর্মশালায় এ তথ্য জানায় সংস্থাটি। কর্মশালার আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের “স্টপ দ্য স্টিগমা” প্রজেক্ট।   

জেলায় পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপের বরাতে কর্মশালায় বলা হয়, ভোলায় ২৯% কিশোরী মাসিককালীন স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতই না। ৫৩% কিশোরীর মাসিক সম্পর্কে সামান্য ধারণা ছিল।

বক্তরা বলেন, আমরা স্কুলে গিয়ে দেখেছি পেলাম ৮৭% শিক্ষাপ্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট ব্যবস্থা নেই। ৩৪% স্কুলে কোনো হ্যান্ডওয়াশ জোন নেই। ৬৫% শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত ন্যাপকিন ফেলে দেওয়ার ব্যবস্থা নেই। ৭৮% শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার জন্য সাবান নেই। ৫৯% প্রতিষ্ঠানে সাবান আছে, কিন্তু পানি বা বেসিন নেই। 

প্ল্যান ইন্টারন্যাশনাল আরও জানায়, জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে  ছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় বেহাল দশা বিরাজ করছে। অপ্রতুলতার ব্যবস্থাপনার কারণে মাসিকের সময় স্কুলগুলোতে মেয়েরা গড়ে ৩৬-৪০ দিনের মতো বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। ফলে বিপুলসংখ্যক ছাত্রী একদিকে যেমন ক্লাসে পিছিয়ে পড়ছে, অন্যদিকে পরীক্ষার ফলাফলও খারাপ হচ্ছে। অনেক সময় বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। 

এসব কারণে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রয়োজন খোলামেলা আলোচনা।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্টপ দ্য স্টিগমা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নাসরিন নাহার। প্রকল্পটি  ভোলা সদর উপজেলায় বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন।

কর্মশালা সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার বিপ্লব হোসেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিকেশনস স্পেশালিস্ট বিপ্লবী রানী দে রায় এবং ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট মাহফুজার রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন আজকের ভোলা পত্রিকার সম্পাদক শওকাত হোসেন, ঢাকা ট্রিবিউনের ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, চ্যানেল ২৪-এর  জেলা প্রতিনিধি আদিল হোসেন  প্রমুখ। 

আহাদ চৌধুরী তুহিন

   

About

Popular Links

x