Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু টানেলের ওয়্যারহাউজে আগুন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৫:২৬ পিএম

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়্যার হাউজে শতাধিক ড্রাম কেমিক্যাল ছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি​ অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানা গেছে।

   

About

Popular Links

x