Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে ভুটানের ডাক্তার-নার্সরা

বাংলাদেশ ভুটানে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেবে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০২:০৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, বাংলাদেশ ভুটানে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেবে। আর এজন্য দেশটির ডাক্তার ও নার্সরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবেন।

মঙ্গলবার (২৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আপনারা জানেন, গতকাল (সোমবার) আমরা একটি চুক্তিতে স্বাক্ষর করেছি, ভুটানে আমরা একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেব। আমরা ওখানে কী কার্যকলাপ করব, যেটা উনাকে বলেছি। আমরা ডাক্তারদের ট্রেনিংয়ের জন্য প্রোগ্রাম করব। ভুটান থেকে ডাক্তাররা আমাদের দেশে আসবে, নার্সরাও আমাদের দেশে আসবে। আমাদের এই হাসপাতালে ট্রেনিং নেবে।”

ডা. সামন্ত লাল সেন বলেন, “ভুটানের রাজা এত খুশি হয়েছেন, আমাদের ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন। উনি বলেছেন, ‘আমি এত খুশি হয়েছি যে, এরকম প্রোগ্রাম ভবিষ্যতে আরও করব’। এটাও শেষে বলে গেছেন, ‘আবার যখন বাংলাদেশে আসব। আমি আবার এ হাসপাতাল দেখতে আসব’।”

ভুটানের হাসপাতালটি চালু হতে কত দিন লাগবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “উনারা (ভুটানের স্বাস্থ্যমন্ত্রী) একটি জায়গা ঠিক করে আমাদের জানাবেন। তারপর আমরা যাব। গিয়ে দেখব যে জায়গাটি কোথায়। কাজ শুরু করতে তো সর্বনিম্ন দুই বছর লাগবেই।”

   

About

Popular Links

x